মেহেরপুর নিউজ, ১৩ এপ্রিল : ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমএ খালেক, সাবেক জেলা পরিষদের সাবেক প্রশাসক মিয়াজান আলী, আওয়ামী লীগের উপদেষ্টো আসকার আলী প্রমুখ।