বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর দিবসের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

By মেহেরপুর নিউজ

April 16, 2022

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মুজিবনগর দিবসের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেছেন।

শনিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মুজিবনগর পরিদর্শন করেন। এসময় রবিবারের সমাবেশকে সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন। জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।