বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর দিবস উপলক্ষে কুচকাওয়াজ মহড়া অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 16, 2022

মেহেরপুর নিউজ:

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কুচকাওয়াজ মহড়া অনুষ্ঠিত । শনিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুজিবনগর দিবস কুচকাওয়াজ মহড়া অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ব্যাটালিয়ন,বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সি সি) মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়,মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ,মুজিবনগর সরকারী শিশু পরিবার বালিকা,মেহেরপুর সরকারি শিশু পরিবার বালক দল কুচকাওয়াজে অংশ গ্রহণ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) অপু সরোয়ার কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। রবিবার মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবস প্যারেডের মহড়া অনুষ্ঠিত হবে।