বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়তে ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) গঠনের সভা

By মেহেরপুর নিউজ

December 12, 2024

মেহেরপুর নিউজঃ

ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) গঠনের সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মুজিবনগরের পর্যটন মোটেল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মুজিবনগরের পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী মো: ওয়াজেদ আলী খান-এর সভাপতিত্বে সভায় প্রকল্পের লক্ষ্য ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ।

স্বাগত বক্তব্য দেন সভাপতি মো: ওয়াজেদ আলী খান, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর মো: আশরাফুজ্জামান।উপস্থিত সবাই শান্তি প্রতিষ্ঠা ও সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং শপথ গ্রহণ করেন।