বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

December 14, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজা সহ রাজু আহমেদ নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর-মুজিবনগর সড়ক থেকে রাজু আহমেদ আটক করা হয়।

আটক রাজু আহমেদ মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ফজলুল হকের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এসআই সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর মুজিবনগর সড়কের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের অদূরে অনিক ব্রিকস এর কাছে মেহেরপুর গামী একটি ইজিবাইক তল্লাশি চালায়।

এ সময় রাজু আহমেদকে আটক করেন। এবং তার নিকট থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়েয় করা হয়েছে।