বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর বাবুপুরে সংঘর্ষের ঘটনায় ১০ জন আটক

By মেহেরপুর নিউজ

September 27, 2017

মেহেরপুর নিউজ, ২৭ সেপ্টেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

পরে বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, বাবুপুর গ্রামের হিফাজের ছেলে মহিদুল, বৈতুল্লার ছেলে জিয়ারুল, সাগর, ফজলু, হেকমতের ছেলে আকবর, আসাদুলের ছেলে কাবের, কুদ্দুসের ছেলে মিলন, হারুনের ছেলে সাত্তার, ফিতাবের ছেলে হালিম এবং কুদ্দুসের ছেলে মাহাবুব।

এরআগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামে ঈদগাহের রাস্তা নিয়ে শালিসে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশের একজন এএসআইসহ নয় জন আহত হয়েছে।

মঙ্গলবার রাত দশটার দিকে এ সংঘর্ষ হয়। আহতরা হলো- কোমরপুর পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ রানা, বাবুপুর গ্রামের মগরেব আলী পক্ষের মৃত আরব আলীর ছেলে কিতাব আলী (৪০), বাবু শেখের ছেলে মানিক হোসেন (২৪), আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুল ইসলাম (২৫)। কালু মিয়া পক্ষের জোনা শেখের ছেলে নজু শেখ (৪০), মৃত আকালী মিয়ার ছেলে আব্দুর রশিদ (৪০), খোদা বক্সের ছেলে জিয়াউর রহমান (৩৪), আব্দুর কুদ্দুসের ছেলে আব্দুর রাকিব (৩২) ও শহিদুল ইসলামের ছেলে টুটুল মিয়া (২৭)।

এএসআই মাসুদ রানাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ ঠেকাতে গিয়ে তাঁর মাথায় ইটের আঘাত লাগে। অন্যদেরও মুজিবনগর ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।