টপ নিউজ

মুজিবনগর বাসীর জমি অধিগ্রহনের প্রতিবাদে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

March 16, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর স্মৃতি সৌধের পশ্চিম ও পূর্ব পাশের জমি অধিগ্রহনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুজিবনগর গ্রামবাসী।

সোমবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর মুজিবনগর সড়কে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরের সামনে শতাধিক নারী – পুরুষ এ কর্মসূচী পালন করা হয়।

মাববন্ধনে বিমান মল্লিক বলনে, সরকার মুজিবনগর কমপ্লেক্সের পাশে প্রায় ৫০ একর জমি অধিগ্রহনের সীদ্ধান্ত নিয়েছে। যেখানে প্রায় ১৫০টি পরিবারের বাস। এ জমি অধিগ্রহনের ফলে তারা গৃহহীন হয়ে পড়বে। এতে ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হবেন তারা। জমি অধিগ্রহন না করার দাবী তাদের।

ফুল ঝুড়ি বেগম বলেন, গত ১৪ ই মার্চ ২০১৯ তারিখে হঠাৎ করে আমাদের ঘর বাড়ি সহ জমি জায়গা অধিগ্রহণ করার জন্য সার্বিয়ার করতে আসেন এবং মাপ যোগ করে নিয়ে যান। তখন আমরা জানতে পারি ভবরপাড়া মৌজা মুজিবনগর স্মৃতিসৌধের ১ নম্বর গেটে পশ্চিম ও পূর্ব উভয় পাশে বসবাসরত জনসাধারণ জমি অধিগ্রহণ করা হয়েছে। কয়েকদিনের মধ্যে অধিগ্রহণ সংক্রান্ত নোটিশ আসবে বলে জানান তারা। এই শুনে স্থানীয় জনগণ খাওয়া-দাওয়া কাজকর্ম বাদ দিয়ে পাগলের মত আর্তনাদ করছে। আমাদের ঘরবাড়ি জমি-জায়গা হারিয়ে কোথায় যাবো কোথায় থাকবো এই নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এলাকাবাসী।আমাদের একটাই দাবি যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে তিনি গরীব মানুষের জন্য ঘরবাড়ি নির্মাণ করে দিচ্ছেন ঠিক তখন আমাদের ঘরবাড়ি জমি-জায়গা হারাতে হচ্ছে। অধিগ্রহণ করা হলে আমাদের পবিত্র সংবিধানে সংরক্ষিত জনগণের মৌলিক অধিকার অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষা চরমভাবে বিপদগ্রস্থ হবে। আমাদের বসত বাড়ি জমি জায়গা অধিগ্রহণ না করার জন্য প্রধানমন্ত্রীর নিকট বিনীত ভাবে অনুরোধ করছি।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিহাব উদ্দিন, বিমান মল্লিক, ইসার উদ্দিন, শিরিনা আক্তার, নাজমা আক্তার প্রমুখ। এদিকে আরডিসি ডাঃ মিনহাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে যে, এক হাজার কোটি টাকা বরাদ্দ সেই লক্ষে সরকারী পরিপত্রে জমি অধিগ্রহনের কথা বলা হয়েছে। সেই অনুযায়ী মাপযোগ চলছে। জমির সম্ভাব্য মূল্য যাচাই বাছায় করা হবে। সরকারি নিয়ম মেনেই জমি অধিগ্রহন করা হবে বলেও তিনি জানান।