বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ায় পিরোজপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 31, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে এ আনন্দ মিছিল বের করা হয়।

পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এর নেতৃত্বে আনন্দ মিছিলটি পিরোজপুর বাজার থেকে শুরু করে বাদ্যের তালে তালে পিরোজপুর গ্রাম প্রদক্ষিণ শেষে পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, জাদুখালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, পিরোজপুর দাখিল মাদ্রাসার সুপার আসাদুল ইসলাম, যুবলীগ নেতা বিপ্লব প্রমূখ।

এছাড়াও আনন্দ মিছিল এবং সমাবেশে অন্যদের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, বাবলু মন্ডল, সভাপতি ইমাদুল ইসলাম, আতিয়ার বিশ্বাস, ইউপি সদস্য আহসান আলী,আনারুল ইসলাম, হিমাদুল ইসলাম, মেঘা বিশ্বাস, ইউনিয়ন সভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক স্বপন, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি কিবরিয়া, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আলী, আওয়ামী লীগ নেতা আদম আলী, লালন বিশ্বাস, আইয়ুব আলী, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন তূর্য, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিপুল পরিমাণ নেতাকর্মী অংশগ্রহণ করেন।