বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন অনুমোদনে আমদহ ইউনিয়নের আনন্দ মিছিল

By মেহেরপুর নিউজ

January 02, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে শনিবার বিকালে এ আনন্দ মিছিল বের করা হয়।

আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল এর নেতৃত্বে আনন্দ মিছিলটি সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে বাদ্যের তালে তালে আশরাফপুর গ্রাম প্রদক্ষিণ শেষে আশরাফপুর ৩ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আশরাফুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দীন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আওয়ামী লীগ নেতা মিজার উদ্দিন প্রমূখ।