মেহেরপুর নিউজ:
মুজিবনগর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
সোমবার বিকালে এ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টারের সভাপতিত্বে সদর উপজেলার কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম,সেলিম রেজা,সোহরাব হোসেন রতন,জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা,জেলা সৈনিক লীগের সভাপতি সোহেলরানা প্রমূখ।
পরে একটি বিশাল আনন্দ র্যালী বের করা হয়। কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক বাবুল আক্তারের নেতৃত্বে আনন্দ র্যালীটি কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে বাদ্যের তালে তালে মেহেরপুর-কাথুলী সড়ক প্রদক্ষিণ শেষে কুলবাড়িয়া বাজারে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম,সেলিম রেজা,সোহরাব হোসেন রতন,জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা,জেলা সৈনিক লীগের সভাপতি সোহেলরানা, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন, ইউপি সদস্য রোজিনা খাতুন, আক্তার হোসেন, যুবলীগ নেতা আরিফুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।