বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর বিশ্ববিদ্যালয় মুুজিবনগর উপজেলায় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

March 31, 2023

মেহেরপুর নিউজ:

মুজিবনগর বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক মুুজিবনগর উপজেলায় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকালের দিকে মুুজিবনগর উপজেলা পরিষদের সামনে মুুজিবনগর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন মুুজিবনগর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের সভাপতি এডভোকেট উম্মে সালমা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ । মুুজিবনগর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, ব্যাবসায়ীমহল ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।