বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর মডেল সঃ প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় সেখানে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়োব হোসেন প্রমূখ।