মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুলাই : মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার মহাজনপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মহাজনপুর ইউনিয়নের আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন কল্পে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আব্দুল মান্নান মাষ্টার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ওসি এস এম আবু জাফর, ওসি (তদন্ত) বাবুর আলী। বক্তব্য রাখেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক নাজিম, নূরু মাষ্টার প্রমুখ। এসময় ইউপি’র সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।