মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়ন মুজিবনগর শাখার নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নে শপথ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবিব সোনা তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক রমিজউদ্দিন, শ্রমিক কল্যাণ সম্পাদক মতিয়ার রহমান, প্রচার সম্পাদক মাহাবুব হোসেন রিপন, সদস্য ইয়ারুল ইসলাম, অফিস সম্পাদক নাসিম খান প্রমুখ। মুজিবনগর মোটরশ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বাবলা, সহসভাপতি পদে মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আনছার আলী, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, সহসম্পাদক সাহাবুদ্দিন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক তাহাজুদ্দিন খান, লাইন সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস এবং কার্যকরী সদস্য কলিমুদ্দিন, আনারুল ইসলাম ও ইমাজুদ্দিন শপথ গ্রহণ করেন।