বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর মোনাখালিতে তথ্য সেবা কেন্দ্রের উঠান বৈঠক

By মেহেরপুর নিউজ

September 16, 2019

 মুজিবনগর অফিসঃ

মুজিবনগরে ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যেমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)বাস্তবায়নের লক্ষে মুজিবনগরে তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালী ফিল্ড পাড়ার আম বাগানের ভিতর এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তথ্য প্রযুক্তির বিভিন্ন সুবিধার বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা,মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন। অন্যদের মধ্যে তথ্য সেবা সহকারী শান্তনা আক্তার ও আর্জিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন