মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর: মেহেরপুর মুজিবনগর সড়কে মোনাখালী ব্রিজের উপর পাওয়ার ট্রিলারের ধাক্কায় এক নছিমন চালক মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের ছাদের আলীর ছেলে নজরুল ইসলাম পেশায় একজন নছিমন চালক। ঘটনার সময় পাট বোঝায় নছিমন চালিয়ে মেহেরপুর আসার পথে মুজিবনগর উপজেলার মোনাখালী ব্রিজের উপর একটি পাওয়ার ট্রিলার পিছন দিক থেকে তার নছিমনকে ধাক্কা দিলে নছিমনটি উল্টে যায়। এতে নছিমন চালক নজরুল ইসলাম মারাত্মক আহত হয়।