বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর যুব মহিলা লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 11, 2023

মেহেরপুর নিউজ:

সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবেরপাড়া আমলকানন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুতশোভা মন্ডল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন।