বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর রং তুলি শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী

By মেহেরপুর নিউজ

December 16, 2023

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা রং তুলি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগিতায় আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার মোনাখালীতে এ আলোচনা সভা  র‌্যালী অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা রং তুলি শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সোহেল রানা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শ্রমিক কলেজ ফেডারেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।

সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর গাজী, মুজিবনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন। এদিকে এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মেহেরপুর মুজিবনগর সড়ক প্রদক্ষিণ করে।