অন্যান্য

মুজিবনগর শিশু পরিবারের নিবাসীদের মাঝে ঈদ পোশাক বিতরণ

By মেহেরপুর নিউজ

July 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুলাই: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর বালিকা শিশু পরিবার এর নিবাসীদের মধ্যে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে। রোববার সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু পরিবারের নিবাসীদের মাঝে পোশাক বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডল,  আওয়ামীলীগ নেতা আব্দুল মমিন চৌধুরী, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, শিশু পরিবারের উপ তত্বাবধায়ক তন্ময় কুমার, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম এবং ঠিকাদার দেবাশীষ বাগচী সেখানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য ফরহাদ হোসেন তাৎক্ষনিক  মুজিবনগেরর দু’টি শিশু পরিবারের জন্য ৩ টন গম বরাদ্দ দেন।