বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর সঃ টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 04, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক (উপসচিব) মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: শামিমুল কবীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুশান্ত কুমার সাহা, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া উপ কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন।পরে মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।