বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

By মেহেরপুর নিউজ

June 26, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা এবং জিটুপি পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায় সম্পর্কিত সেমিনারের আয়োজন করা হয়।

বুধবার সকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলুু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান রাজীব, তকলিমা খাতুন, মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তর উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর সরকারি শিশু পরিবার বালিকার তত্ত্বাবধায়ক মাসুদ আহমেদ।