বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনছার সদস্য হামিদুল ইসলাম আর নেই

By মেহেরপুর নিউজ

November 09, 2022

মুজিবনগর প্রতিনিধি  : চলে গেলেন মেহেরপুরের মুজিবনগর সরকারকে গার্ড অ্যাব অনার প্রদানকারী আনছার সদস্য হামিদুল ইসলাম। গেল রাত দেড়টার সময় মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে তার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগ অ্যাজমাসহ নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ৪ মেয়ে নাতি নাত্মিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার সকাল সাড়ে ১১ টার  সোনাপুর ঈদগাহ ময়দানে তার কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস সহ গার্ড অ্যব অনার প্রদানকারী অন্য দুই আনছার সদস্য ও মুক্তিযোদ্ধারা। পরে পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর সেখানে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জেলার সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশ নেয়। জানাযা শেষে পাশেই কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গার্ড অব অনার প্রদান শেষে আনসার ভিডিবির পক্ষ থেকে দাফন কাফনের জন্য নিহতের পিরবারকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে উপস্থিত ছিলেন ১৪ আনসার ব্যাটালিয়ান চুয়াডাঙ্গার পরিচালক তরফদার আলমগীর হোসেন। মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাহদাত হোসেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের তৎকালীন বদ্যনাথতলা আজকের মুজিবনর অ¤্রাকননে মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদান করেন ১২ জন আছার সদস্য। তারমধ্যে হামিদুল ইসলাম ছিলেন অন্যতম। এ পর্যন্ত ১০ জন আনছার সদস্য মৃত্যুবরণ করেছেন। বেঁচে রয়েছে আজিমুদ্দীন শেখ ও সিরাজুল ইসলাম নামের আরো দুই আনছার সদস্য। এদিকে হামিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সহ নানা শ্রেণি পেশার মানুষ।