মেহেরপুর নিউজ:
মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ,৭ ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামিম উল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক জসীমউদ্দীন, অভিভাবক কামাল আহমেদ, মিনহাজ উদ্দিন প্রমূখ। পরে ৭ ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন ও পুরস্কার বিতরণ করা হয়।