বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

By মেহেরপুর নিউজ

March 11, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ, উপজেলা পর্যায়ে শিক্ষা পদক প্রদান এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার বিকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আজমল হোসেন প্রমূখ।