বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 11, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রিংকন বিশ্বাস, আশরাফুজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আজমল হোসেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমান হোসেন মিল, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আরিফ হোসেনের সঞ্চালনায় নবীন বরং অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম।পরে নবীন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।