শিক্ষা ও সংস্কৃতি

মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজে ডাকাতির ব্যার্থ চেষ্টা

By মেহেরপুর নিউজ

September 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ড ট কম,৩০ সেপ্টেম্বর: মেহেরপুরের মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজে ডাকাতি করতে এসে ডাকাতরা ব্যার্থ হয়ে পালিয়ে গেছে। রোববার দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে অবস্থিত মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজে পাহারাদারদের বেঁধে কলেজের লোহার গ্রিল ও ক্যাশ রুমের দরজা ভেঙ্গে ডাকাতি করার চেষ্টা করে। এ সময় পাহারাদারদের চিৎকারে সড়কে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়।