মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুলাই: মেহেরপুরের মুজিবনগর হাসপাতাল কোয়াটারে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাত দল নগদ টাকা,স্বর্ণালংকার,মোবাইল ফোন সহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাত দলের হামলায় ৩ মহিলা সহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন,রুহুল আমিন, জিল্লুর রহিমা পারভীন,সাগরিকা,হাজেরা খাতুন।
ডাকাতি হামলায় আহত রুহুল আমিন জানান, বুধবার ভোর রাতের দিকে একদল ডাকাত মুজিবনগর হাসপাতাল কোয়াটারে প্রবেশ করে জিল্লুর রহিমা পারভীন, সাগরিকা, হাজেরা খাতুন কে রশি দিয়ে বেধে নগদ টাকা,স্বর্ণালংকার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
নার্স জিল্লু রাহিম পারভীন জানান, ডাকাতদের হাত থেকে কেউ রেহায় পায়নি। তারা ঘরের মধ্যে ঢুকেই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে হাত, পা ও মুখ বেঁধে ফেলে ঘরে থাকা ৪০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
এছাড়া বাবুর্চি রুহুল আমীনের সাত হাজার টাকা ও এক জোড়া কানের দুল এবং আয়া সাগরী খাতুনের ঘরে ঢুকে নগদ তিন হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন নিয়ে যায়।
মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসানুজ্জামান জানান, ডাকাতির ঘটনা পুলিশকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম জানান,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছানোর আগে ডাকাত দল পালিয়ে যায়।