মেহেরপুর নিউজ ঃ
মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা” উপলক্ষে জেলা প্রশাসন, মেহেরপুরের এ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে শতঘণ্টা আলোচনা করার লক্ষ্যে মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে ।
শুক্রবার অনলাইনের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়াল এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। মেহেরপুরের বিভিন্ন এলাকা থেকে সাংবাদিকরা অংশগ্রহণ করেন।