টপ নিউজ

মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা “জাতির পিতার উন্নয়ন পরিকল্পনা ও বর্তমানের বাংলাদেশ”শীর্ষক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

September 08, 2020

মেহেরপুর নিউজ:  

মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা “জাতির পিতার উন্নয়ন পরিকল্পনা ও বর্তমানের বাংলাদেশ”শীর্ষক আলোচনা সজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে “মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা “জাতির পিতার উন্নয়ন পরিকল্পনা ও বর্তমানের বাংলাদেশ”শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার রাতে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সচিব, সদস্য, জিইডি পরিকল্পনা কমিশনের ডঃ শামসুল আলম। জুম কনফারেন্সে অন্যদের মধ্যে মেহেরপুর- ২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল আলম সরদার, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন