টপ নিউজ

মুজিববর্ষে শত ঘন্টা মুজিবচর্চা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 18, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “কৃষকের বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কৃষিমন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

এছাড়া জুমে অংশগ্রহণ করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহীদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, প্রফেসর হাসানুজামান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ।