মেহেরপুর নিউজ:
মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড, আহমেদ কায়সার এর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডঃ আহমেদ কায়সার দেশের সকল বিভাগ ও জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।