বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিব বর্ষ পালন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 12, 2020

মেহেরপুর নিউজ:

মুজিব বর্ষ পালন উপলক্ষে মুজিব বর্ষ পালন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ডঃ কামাল আবদুল নাসের চৌধুরীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ডঃ কামাল আবদুল নাসের চৌধুরী দেশের সকল বিভাগ ও জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেন।

মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন মিলু সহ সরকারি কর্মকর্তাগণ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।