বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিব শতবর্ষে ১০০ কৃষি প্রযুক্তি এটলাস এর মোড়ক উন্মোচন

By মেহেরপুর নিউজ

February 04, 2021

মেহেরপুর নিউজ:

মুজিব শতবর্ষে ১০০ কৃষি প্রযুক্তি এটলাস এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষে ১০০ কৃষি প্রযুক্তি এটলাস এর মোড়ক উন্মোচন করেন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ উপলক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগদান করা হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপনকুমার খান, পিপি পল্লব ভট্টাচার্য, আমঝুপি ডাল ও তৈলবীজ উৎপাদন খামারের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।