মেহেরপুর নিউজ:
মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে মেহেরপুর জেলা নির্বাচন অফিসের উদ্যোগে ১৬ ও ১৭ বছর বয়সী যুবক-যুবতীদের জাতীয় পরিচয় প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা নির্বাচন অফিসে এ সকল জাতীয় পরিচয় পত্র প্রদান করা হয়। জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী উপস্থিত থেকে জাতীয় পরিচয় পত্র বিতরণ করেন এ সময় সদর উপজেলা নির্বাচন অফিসার কবির হোসেন সেখানে উপস্থিত ছিলেন ।