বর্তমান পরিপ্রেক্ষিত

মুুজিবনগরের বাবুপুর মাঠে কলাগাছ কেটে তসরুপ দূর্বৃত্তরা

By মেহেরপুর নিউজ

May 19, 2023

মুজিবনগর প্রতিনিধিঃ

মেহেরপুরের মুুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর দর্গাতলা মাঠে জোয়াদ আলী নামের এক কৃষকের ২বিঘা জমির কলাগাছ কেটে তরুপ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই জমির কলাগাছ কেটে তসরুপ করে। এতে ওই কৃষকের ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। কৃষক জোয়াদ আলী মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের ফকির মোহাম্মদের ছেলে।কৃষক জানান,আমি দীর্ঘ ৪২বছর যাবৎ ওই জমিতে চাষাবাদ করে আসছি।এবছর ৩লক্ষ টাকা খরচ করে কলার আবাদ করেছি।পূর্ব পরিকল্পিত ভাবে দূর্বৃত্তরা গাছগুলো কেটে দিয়েছে বলে তিনি জানান।

তিনি আরো জানান, বুধবার সকালে ক্ষেতের কাজ শেষ করে বাড়ি যাই। শুক্রবার সকালে পরানপুর গ্রামের কলা ব্যাবসায়ী জাহিদ ফোন করে কলাগাছ কাটার খবর দেয়। এসময় তিনি জমিতে গিয়ে দেখেন তার ১ একর ৫১শতক জমিতে আবাদকৃত আনুমানিক ১হাজার ৯শত কলাগাছের মধ্যে প্রায় সাড়ে ৯শত কলাগাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।