বর্তমান পরিপ্রেক্ষিত

মুুজিবনগরের মোনাখালী ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ

By মেহেরপুর নিউজ

February 28, 2023

মুুজিবনগর প্রতিনিধিঃ

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এস্লোগানকে ধারণ করে মেহেরপুরের মুুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের উদ্দোগে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ নিজে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ২শত ৩৩জন দুস্থ নারীদের মধ্যে জনপ্রতি ৩০কেজি করে চাউল বিতরন করা হয়।এসময় ইউপি সচিব আঃ রহমানসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন। ২০২৩-২৪ অর্থ বছরের মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্তাবধানে দুবছর মেয়াদি এ প্রকল্প চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে।