বর্তমান পরিপ্রেক্ষিত

মুুজিবনগরে কুষি সম্প্রসারণের উদ্দোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 07, 2023

মুুজিবনগর প্রতিনিধিঃ

মেহেরপুরের মুুজিবনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২২-২৩ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে

মুুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের ফাকি পাড়ার শরীফ উদ্দিনের আম বাগানে এমাঠ দিবস অনুষ্ঠিত হয়।মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন। তিনি তার বক্তব্যে কৃষিক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।

এসময় তিনি মিষ্টি আলু চাষের প্রক্রিয়া, আলু খাওয়ার উপকারিতা ও গুণাগুণের কথা বলেন।এছাড়া কৃষক মাঠ দিবসের উদ্দেশ্য ও বিভিন্ন দিক কৃষকদের মাঝে তুলে ধরেন।বিদ্যাধরপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ শিরিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দারিয়াপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রোকসানা আক্তার, দারিয়াপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোখলেছুর রহমান, দারিয়াপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য রাসেল উদ্দিন, কৃষাণী আরিফা খাতুন,রেবেকা ও ফাহিমাসহ স্হানীয় বিভিন্ন পর্যায়ের কৃষক-কৃষাণী মাঠ দিবসে উপস্হিত ছিলেন।