মুুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুুজিবনগরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুুজিবনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার দুপুরে পুরন্দরপুর দক্ষিণ পাড়া বিজু মিয়ার আম বাগানে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এটিএম সাইফুল ইসলাম।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব শাহানারা ইয়াসমিন লিলি,সিনিয়র সহকারী সচিব তাসলিমা আহমেদ পলি,প্রকল্প পরিচালক মোঃ আলী জিন্নাহ, উপ-পরিচালক শংকর কুমার মজুমদারসহ এলাকার কৃষান-কৃষানী মত বিনিময় সভায উপস্হিত ছিলেন।