বর্তমান পরিপ্রেক্ষিত

মুুজিবনগর থানা পূলিশের অভিযানে ৮জন গ্রেফতার

By মেহেরপুর নিউজ

May 20, 2023

 মুুজিবনগর প্রতিনিধিঃ

মেহেরপুরের মুুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭জন ও নিয়মিত মামলার ১জনসহ মোট ৮জন আসামীকে গ্রেফতার করছে।

শনিবার মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মেহেদী রাসেলের নেতৃত্বে মুুজিবনগর থানা পুলিশ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে । আটককৃতরা হলেন এস সি ২২/২২ ভবানীপুর গ্রামের আবুল কালামের ছেল জহুরুল ইসলাম, জিআর ৬৯/২০ আনন্দবাস গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে হিল্টন আলী, জি আর ১৫/২০,বাগোয়ান গ্রামের আঃ হান্নান খানের ছেলে মনিরুল ইসলাম ওরফে ময়না, সি আর ১১৯/২০২৩ কোমরপুর গ্রামের মৃত মুরাদের ছেলে মহাম্মদ আলী, সি আর ১১৯/২০২৩ কোমরপুর গ্রামের মহামাদের ছেলে সাইফুল ইসলাম, সি আর ১১৯ / ২০২৩কোমরপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মনোয়ারা খাতুন, সি আর ১১৯/ ২০২০ কোমরপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে আরিফুল ইসলাম।এছাড়া মুজিবনগর থানার ৮নং মামলার এজাহারভুক্ত আসামী মহাজনপুর গ্রামের খেদের আলীর ছেলে রহিদুল ইসলাম।