মুুজিবনগর প্রতিনিধিঃ
“দুনিয়ার মজদুর এক হও ” এই স্লোগানকে সামনে রেখে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মেহেরপুরের মুুজিবনগর উপজেলা রং-তুলি শ্রমিক ইউনিয়নের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
সোমবার সকালের দিকে উপজেলা রং তুলি শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গণে দিবসটি পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুুজিবনগর উপজেলা রং তুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল রানা মোল্লার নেতৃত্বে মোনাখালী বাজার থেকে একটি র্যালী বের হয়ে দারিয়াপুর কদমতলা প্রদক্ষিণ করে মোনাখালী বাজারে এসে শেষ হয়।পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুুজিবনগর উপজেলা রং তুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল রানার সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শাকিল আহাম্মেদ সাব্বির।
রং তুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদ সদস্য আজহারুল ইসলাম, ফারুক হোসেন, জহিরুল ইসলাম প্রমূখ।