টপ নিউজ

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে মৃত্যুবরণ করলেন টিটোন

By মেহেরপুর নিউজ

November 06, 2020

মেহেরপুর নিউজ:

প্রায় ৪৮ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে মৃত্যুবরণ করলেন টিটোন। শুক্রবার গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য ডিশের তার লাগাতে গিয়ে মই থেকে পড়ে ডিশের লাইন ম্যান টিটোন গত বুধবার মারাত্মক আহত হন। টিটোনকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরে রাজশাহী রেফার্ড করা হয়।টিটোন মেহেরপুর শহরের মহিলা কলেজ পাড়ার আব্দুল গনি ছেলে। সে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে ডিশের তার লাগানোর জন্য মই বেয়ে বৈদ্যুতিক খুঁটির উপর উঠে, এসময় মই থেকে স্লিপ কেটে নিচে পড়ে যায়।