বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে শিবির সন্দেহে ৮ জনকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

May 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মে: মেহেরপুরের গাংনী উপজেলা মহিষাখোলা গ্রামে পিকনিক থেকে বাড়ি ফেরার পথে শিবির সন্দেহে ৮ জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ। আটককৃতরা বর্তমানে গাংনী থানা পুলিশ হেফাজতে রয়েছে।

আটককৃতরা হলেন,মহিষাখোলা গ্রামের আব্দুল আজিজুলের ছেলে আব্দুল  গফুর (২৩), আকছেদ আলীর ছেলে কামরুল  ইসলাম (২১), আব্দুর রহিমের ছেলে ইমরুল কায়েস (২৪),আফিরুল ইসলামের ছেলে মাবুদ আলী (২০), তোফাজ্জেল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (২১), লুৎফর রহমানের ছেলে শাহাজান আলী (২৪) ,হাড়িয়াদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে গাউছুল আজম (২১) এবং মহিষাখোলা গ্রামের শরিফউর্দ্দিনের ছেলে মহিবুল (২৫)। শুক্রবার বিকেলে আটকরা মহিষাখোলা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পিকনিক শেষে বাড়ি ফেরার পথে পুলিশ তাদের আটক করে।

আটকরা জানান, কয়েক জন বন্ধু দীর্ঘদিন পর এক সাথে মিলে মিশে পিকনিক করার পর বাড়ি ফেরার সময় পুলিশ আটক করে। কি কারনে আটক করা হয়েছে এটা বলতে পারবোনা । গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, তাদের শিবির সন্দেহে আটক করা হয়েছে। তবে তাদের ব্যাপারে যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।