বর্তমান পরিপ্রেক্ষিত

মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অহনা‘র সেরা মেধাবীদের তালিকায় জাতীয় পুরস্কার লাভ

By মেহেরপুর নিউজ

June 13, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তাহসিন তাসনীম হক অহনা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সেরা মেধাবীদের তালিকায় জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ ।

তাহসিন তাসনীম হক অহনা মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল হকের মেয়ে ও মেহেরপুর শহরের বেড়পাড়ার বাসিন্দা তাহসিন তাসনীম হক অহনা এর আগে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার জেলা পর্যায় প্রথম স্থান অধিকার করার পর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ লাভ করে। বাংলাদেশে মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।পুরস্কার হিসেবে অহনা ৩০ হাজার টাকা, ক্রেস্ট এবং সনদপত্র লাভ করে।