বর্তমান পরিপ্রেক্ষিত

মেয়র কাপ অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

January 29, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত মেয়র কাপ অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন টুর্নামেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার রাতে মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে যুবলীগ নেতা মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাগ্রত তরুণ সম্প্রদায়ের সভাপতি সোহাগুর রহমান সোহাগ, সহ-সভাপতি তানভির আহমেদ রানা, মেহেরপুর জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন, জি এফ মামুন লাকি প্রমূখ পরে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।