বর্তমান পরিপ্রেক্ষিত

মেসার্স ভাই ভাই ড্রিংকিং ওয়াটার কোম্পানির মালিকের জরিমানা

By মেহেরপুর নিউজ

May 03, 2023

মেহেরপুর নিউজ:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ভলভো কোম্পানির সীল বানিয়ে ব্যাটারি পানি তৈরি করার অভিযোগে মেসার্স ভাই ভাই ড্রিংকিং ওয়াটার কোম্পানির মালিক আহসান হাবীবের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় এই অভিযান চালানো হয়।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শহরের তাঁতীপাড়ায় মেসার্স ভাই ভাই ড্রিংকিং ওয়াটারের কারখানায় অভিযান চালান। এ সময় ওই কারখানার বৈধ কোন কাগজপত্র না থাকার পরেও যশোরের ভলভো কোম্পানির সীল মেরে ব্যাটারীর পানি তৈরি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কারখানার মালিক মোঃ আহসানের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমান অভিযান পরিচালনাকারী সরকারি পরিচালক সজল আহমেদ বৈধ কাগজপত্র তৈরি না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেন।