বর্তমান পরিপ্রেক্ষিত

মেহরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 01, 2017

মেহেরপুর নিউজ, ০১ অক্টোবর: মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর।

এরআগে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়।