বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

July 24, 2015

মেহেরপুর নিউজ,২৪ জুলাই: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের গর্ভণেন্স ইনোভেশন ইউনিটের পরিচালক অতিরিক্ত সচিব আঃ হালিম। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, মুজিবনগর উপজলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মন্ডল প্রমুখ।