বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেপুরে বাল্যবিবাহ নিরোধ বিষয়ক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

July 24, 2015

মেহেরপুর নিউজ, ২৪ জুলাই: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ নিরোধ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের গর্ভাণেন্স ইনোভেশন ইউনিটের পরিচালক অতিরিক্ত সচিব আঃ হালিম। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, মুজিবনগর উপজলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মন্ডল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একে এম শফিউল আজম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান, তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত, জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী, জেলা কাজী সমিতির সভাপতি আব্দুল কাদের, সম্পাদক এম এ কে খাইরুল বাশার , অ্যাড. রফিকুল ইসলাম , অ্যাড. মিনা পাল প্রমুখ।