শিক্ষা ও সংস্কৃতি

মেহেপুরে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ ।। পাশের হার শতকরা ৮৭.১৪ ভাগ ।। জিপিএ-৫ পেয়েছে ৭৯৩ জন পরীক্ষার্থী

By মেহেরপুর নিউজ

December 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ ডিসেম্বর: সারাদেশের ন্যায় আজ মেহেরপুর জেলাতেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ি শিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মেহেরপুর জেলায় শতকরা ৮৭.১৪ ভাগ শিক্ষার্থী পাশ করেছে। মেহেরপুর জেলায় মোট ২৯৮টি বিদ্যালয়ের মধ্যে ১২৫টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ৫টি বিদ্যালয়ে কোনো শিক্ষাথী পাশ করেনি। জেলায় এবার ৭৯৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এর মধ্যে ৩৭৯ জন ছাত্র ও ৪১৪ ছাত্রী রয়েছে। জেলায় জিপিএ পাশের পরিমানে প্রথম জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এবং ২য স্থানে রয়েছে গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমী। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,মেহেপুর জেলার তিনটি উপজেলার ২৬৮ টি সরকারী ও কিন্ডার গার্টেন থেকে ১১হাজার ৭২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো। এর মধ্যে ৫ হাজার ৪৭৯ জন ছাত্র এবং ৬হাজার ২৪৭ জন ছাত্রী রয়েছে।

মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালযে থেকে ২হাজার ১৫৪ জন ছাত্র,২হাজার ৪৪৫ জন ছাত্রী পরীক্ষা দেয়। এর মধ্যে ১৪৮ জন ছাত্র ও ১৩২ জন ছাত্র জিপিএ-৫ পেয়ে পাশ করে। মেহেরপুর সদর উপজেলায় ৯৭.৭০ ভাগ ছাত্র ও ৯৯.৫১ ভাগ ছাত্রী পাশ করেছে। গাংনী উপজেলা থেকে ২ হাজার ৪১০ জন ছাত্র ও ২ হাজার ৬৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ২১০ জন ছাত্র এবং ২৭০ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। গাংনী উপজেলায় ৯৮.৮০ ভাগ ছাত্র ও ৯৮.২০ভাগ ছাত্রী পাশ করেছ্। মুজিবনগর উপজেলা থেকে ৭৯৯ জন ছাত্র ও ৯৭৭ জন ছাত্রী পরীক্ষ দিয়ে ২১ জন ছাত্র ও ১২ ছাত্রী জিপিএ-৫ পেয়ে পাশ করেছে। মুজিবনগরে ৯১.৭৪ ভাগ ছাত্র ও ৯২.৯৪ ভাগ ছাত্রী পাশ করে। মেহেরপুর জেলায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ থেকে ২৮ জন জিপিএ-৫ পেয়ে প্রথম ও গ্লোরিয়াস প্রি ক্যাডটে একাডেমী থেকে ২৫ জন জিপিএ-৫ পেয়ে ২য় স্থানে রয়েছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দ স্কুল ও শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়,পরীক্ষণ বিদ্যালয় ও কমিউনিটি প্রাথমিকি বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয সংযুক্ত প্রাক বিদ্যালয় থেকে কেউ পাশ করেনি। এদিকে এবতেদায়ী সমাপনী পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে ৪১৯ জন ছাত্র ও ৩৫৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়ে পাশ করেছে।পরীক্ষায় ৯০.০৭ ভাগ ছাত্র এবং ৯১.৬৩ ভাগ ছাত্রী পাশ করেছে।