মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ডিসেম্বর: মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর শনিবার ২১ তম জাতীয় টিকা দিবস উপলক্ষে জেলা পর্যায়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এবার জেলায় ৬১ হাজার ৫’শ ৪৯ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আবদুস শহীদ। এতে বক্তব্য রাখেন সাংবাদিক তোজাম্মেল আযম, রশিদ হাসান খান আলো, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ। প্রেস রিফিংয়ে সিভিল সার্জন ডা. আব্দুস শহীদ জানান, জেলা পর্যায়ে ৪’শ ৮৯টি (অতিরিক্তসহ) ইপিআই সেন্টারের মাধ্যমে ২ হাজার ৪’শ ৪৫ জন স্বেচ্ছাসেবক ০ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ৬১ হাজার ৫’শ ৪৯ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। এর মধ্যে , মেহেরপুর সদর উপজেলায় ১৯ হাজার ৪৮৮ জন, মুজিবনগর উপজেলায় ৮ হাজার৬’শ , গাংনী উপজেলায় ৩০ হাজার ২’শ ৫০এবং পৌর এলাকায় ৩ হাজার ২’শ ১১জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে।